দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অস্ত্রসহ গ্রেফতার


বান্দরবান প্রতিনিধি    |    ০৫:২২ পিএম, ২০২০-১২-২৭

দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অস্ত্রসহ গ্রেফতার

বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিন বাইশারী ইউনিয়নে ৭নং ওয়াডের এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্নীতি দমন কমিটির সভাপতি কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দুর্নীতি দমন কমিটির সভাপতি দক্ষিন বাইশারী মো: সিরাজুল ইসলাম (৫০) নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিন বাইশারী এলাকার বাসিন্দা মৃত মোস্তাফিজুর রহমানের  ছেলে।

রবিবার ভোরে  উপজেলার দক্ষিন বাইশারী  ইউনিয়নের ৭নং ওয়াডের এলাকার নিজ বাড়ি থেকে অন্ত্র সহ তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র  জানা গেছে. নাশকতা সৃষ্টি ও মানূষ কে ভয়ভীতি প্রদর্শনের উদোশ্য সিরাজুল ইসলাম  নিজ বাড়িতে এই অস্ত্র  সংরক্ষনে রাখা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ বলেছেন দক্ষিন বাইশারী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। এ সময় আস্তানা থেকে ৩টি দেশীয় তৈরি এবং ১টি এলজি রাইফেল উদ্ধার করা হয়েছে।’’
সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠ পাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকান্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানায়, নাইক্ষ্যংছড়ি  বাইশারী  ইউনিয়নের ৭নং ওয়াডে অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্রসহ মো: সিরাজুল ইসলাম সজল নামে একজনকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর অস্ত্রগুলো থানায় জমা করা হয়েছে।